দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন শাহ জমির কৃষকদের নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কৃষকদের হয়রানি বন্ধের দাবিতে ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
সম্প্রতি হরিরামপুর ইউনিয়নের উত্তর খাগড়াবন ও গুড়গুড়ি গ্রামের কৃষকরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন শাহের প্রভাবের কারণে এলাকার সাধারণ কৃষকরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীনপ হচ্ছে। কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষক ইদ্রিস আলী বলেন, দলিল মূলে, রেকড মূলে ও অংশীদারী সূত্রে তার পারিবারিক জমি ক্রয় করি। কিন্তু শাহাবুদ্দিন শাহ আওয়ামীলীগ এর সভাপতি হওয়ার কারণে দলীয় প্রভাবে পর্যায়ক্রমে শতাধিক ব্যক্তির নামে সেটেলমেন্ট অফিসে আপত্তি অভিযোগ দাখিল করে হয়রানি করে আসছেন। পক্ষান্তরে তিনি সেটেলমেন্ট অফিসের সঙ্গে আতাত করে প্রতিটি কৃষকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি একই কায়দায় জমি বিক্রয় করেও সঠিকভাবে সেই জমির মালিকেরা জমি পাচ্ছে না। দীর্ঘদিন ধরে ক্রয়কৃত সম্পত্তি আমরা ভোগ দখল করে আসছি। বর্তমান উক্ত জমি ইউনিয়ন আওয়ালীগের সভাপতি শাহাবুদ্দিন শাহ নিজ আয়ত্বে দখল করে রেখেছে। তার অত্যাচারে এলাকার জমি ক্রয়কারী ব্যক্তিদেরকে হয়রানি করছে। হয়রানি থেকে মুক্তি পাওয়ার লক্ষে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মানববন্ধন করছি।
গ্রামের সাধারণ কৃষকরা নিজেদের জমিতে চাষাবাদ করে পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ করেন। কিন্তু নানা ধরনের হয়রানি ও চাপের কারণে তারা স্বাভাবিকভাবে কৃষিকাজ করতে পারছেন না। কৃষকদের স্বার্থে এসব হয়রানি বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের ওপর কোনো ধরনের অন্যায় চাপ বা হয়রানি করা হলে এর নেতিবাচক প্রভাব শুধু ব্যক্তিগতভাবে নয়, পুরো কৃষি ব্যবস্থার ওপর পড়ে। তাই রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কোনো কৃষককে হয়রানি করা উচিত নয়।
এ সময় বক্তারা আরও বলেন, উত্তর খাগড়াবন ও গুড়গুড়ি গ্রামের কৃষকদের অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি কৃষকদের নিরাপত্তা ও তাদের স্বাভাবিকভাবে চাষাবাদ করার পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াবন গুড়গুমি মধ্যপাড়া পলিপাড়া গ্রামের মোঃ আলতাফ হোসেন, মোঃ আল আমিন, মমিনুল হক। মানববন্ধনকারীরা বলেন, তারা কোনো রাজনৈতিক বিরোধে যেতে চান না; তাদের মূল দাবি হলো কৃষকদের হয়রানি বন্ধ করা এবং এলাকার সাধারণ মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।
ডিএস./



















