মোংলায় ১৪’শ দুঃস্থ পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন (ঢাকা)। শুক্রবার বিকেলে পৌর শহরের আলীয় মাদ্রাসা মাঠে দুঃস্থ নারী-পুরুষের হাতে এ মাংস তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় বাঙ্গালী ফাউন্ডেশন’র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ১৫টি গরু জবাই দিয়ে তার মাংস এখানকার দুঃস্থদের মাঝে বিতরণ করেছি। এছাড়া আমরা দুঃস্থদের নিয়ে সারাদেশে কাজ করছি। চাহিদানুযায়ী সমাজের অসহায় মানুষকে নানাভাবে সহায়তা প্রদাণ করে আসছি আমরা।
ডিএস./



















