০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কালিহাতীতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দেশব্যাপী শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের অন্যান্য জেলা ও উপজেলার মতো কালিহাতী উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণেও পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক র্যালী শুরু হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন এবং উপজেলা সহকারী প্রকৌশলী ছানোয়ার হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​কর্মসূচি থেকে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবৃদ্ধি রোধ, জমানো পানি পরিষ্কার রাখা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

কালিহাতীতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬