০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহর

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর। মো. আব্দুল্লাহ কালিহাতীর হাতিয়া গ্রামের মো. আল আমিনের ছেলে ও সল্লা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। এ বিষয়ে গত ০ সেপ্টেম্বর কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরী করেছে আল আমিন।

মো. আল আমিন জানান, আব্দুল্লাহ প্রায় এক মাস শারিরীভাবে অসুস্থ ছিলো। গত ৮ সে্েপ্টম্বর তাকে পড়ার কথা বললে অভিমান করে বাসা থেকে বের হয়ে চলে যায়। ওই দিন রাতেই আমার এক আত্মীয় তাকে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে দেখেছে। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি। আত্মীয় স্বজন থেকে শুরু করে ওর মাদ্রাসায় খোঁজ নেয়া হয়েছে। ছয় দিন অতিবাহিত হলেও আব্দুল্লাহর কোন খোঁজ মিলেনি।

মো. আল আমিন বলেন, কালিহাতী থানায় অভিযোগ দিলেও এ বিষয়ে পুলিশ কোন প্রদক্ষেপই গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে পুলিশকে অবগত করা হলেও কোন তোয়াক্কা করছে না। পুলিশ গুরত্ব না দেয়ায় ৬ দিলেও আব্দুল্লাহর সন্ধান মিলেনি। আমার ছেলেকে খুঁজে পেতে পুলিশসহ সকলের সহযোগিতা কামনা করছি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাটি টাঙ্গাইল শহরের। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে। কালিহাতী থানার জিডি নং ও তারিখ বললে ওসি জানান, বিষয়টি তিনি দেখবেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

টাঙ্গাইলে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহর

প্রকাশিত : ০৪:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬