০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি:

‘বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’ এমপি ওয়াহাব আকন্দ

সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (এমপি)। তিনি বলেন, একটি চারা রোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যার মাধ্যমে সেটিকে বাঁচিয়ে তোলাও সবার দায়িত্ব।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর আবুল মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে জাতীয় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি এবং তাঁকে দেওয়া প্রাতিষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা।

কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক পূর্ণ লক্ষ্মী দেবনাথ ও রসায়ন বিভাগের প্রভাষক আজহারুল ইসলাম ফাইমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মদ।

প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করে বৃক্ষরোপণকে গণআন্দোলনে পরিণত করতে হবে।

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের কথা উল্লেখ করে এমপি ওয়াহিদ বলেন, এ কর্মসূচি সফল করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

এ সময় তিনি কলেজের একাডেমিক বহুতল ভবন নির্মাণ করার প্রস্তাব এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সরঞ্জাম অল্প সময়ের মধ্যে দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজ একাডেমিক কমিটির কাউন্সিলর ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান হেনরি এবং শিক্ষার্থীদের পক্ষে মোঃ আল আমিন।

আলোচনা শেষে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধক চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেন।

এ সময় ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতাসহ নানা পরিবেশনা উপভোগ করেন অতিথি ও শিক্ষক- শিক্ষার্থীরা।

ডিএস.

ট্যাগ :
জনপ্রিয়

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

ময়মনসিংহে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি:

‘বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’ এমপি ওয়াহাব আকন্দ

প্রকাশিত : ০৪:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬