০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দাউদকান্দিতে শহিদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে শহিদনগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয়ের নতুন সিসি ক্যামেরা ও নতুন শিক্ষক কক্ষের উদ্বোধন করা হয়।বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও শহিদনগর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হোসেন । এমবিএস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের প্রতিষ্ঠাতা ও শহিদনগর সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা লায়ন নাসির উদ্দীন মোহন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন নাসির উদ্দীন মোহন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। মেধার সঠিক মূল্যায়ন ও তাদের উৎসাহিত করতে শহিদনগর সমাজ কল্যাণ পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে।

শহিদনগর সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ আয়োজন সত্যি প্রশংসার দাবীদার বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও শহিদনগর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হোসেন এমবিএস দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসে বিদ্যালয়ের অবকাঠামোসহ বিদ্যালয়ে সিসিটিভি ফ্রিজ মিলনায়তনে প্রধান শিক্ষক সকল শিক্ষকদের রুমে অত্যাধুনিক চেয়ার টেবিল ।

“সভাপতি খন্দকার আরিফ হোসেন এমবিএস বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। স্থানীয় বিত্তবান ও আমাদের কমিটির সদস্যদের যৌথ অর্থায়নে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

“অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, ইন্টারন্যাশনাল স্কুল অব বাংলাদেশের অধ্যক্ষ উম্মে ফাতেমা শামীম নূর, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ, সমাজসেবক ও শিক্ষানুরাগী আরিফ মাহমুদ, শহিদনগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিউদ্দিন খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান মিয়া এবং এডহক কমিটির সদস্য খন্দকার আরিফ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শহীদ নগর সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি খন্দকার রাশেদ আহমেদ, বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক খন্দকার আনোয়ার হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য তুশার সরকার, স্থানীয়দের মধ্যে আবু বক্কর, ফারুক, জহির, যুবদল নেতা আল-আমীন ও ছাত্রদল নেতা সানাউল্লাহ প্রমুখ।শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও নিয়মিত অধ্যয়নে উৎসাহিত করার লক্ষ্যে মাসিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে কৃতি শিক্ষার্থী বাছাই করা হয়।

অনুষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এছাড়া ও মেধার ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে আরও ২৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত আরও ছয়জন শিক্ষার্থীকে এবং শহিদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয় থেকে পুরো উপজেলায় প্রথম হওয়া একজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আমন্ত্রিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, বৃত্তির সনদ ও নগদ অর্থ তুলে দেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদিউল আলম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

উল্লেখ্য, গত ১২ মে বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকে গত চার মাসে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এডহক কমিটির সভাপতি ও সদস্যদের ব্যক্তিগত অর্থায়নের পাশাপাশি তাঁদের প্রচেষ্টায় স্থানীয় বিত্তবান ব্যক্তি ও আত্মীয়স্বজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয় বলে জানা গেছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

দাউদকান্দিতে শহিদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬