০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শাহজাদপুরে সিএসএফ সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রাসাদে অবস্থিত সিএসএফ সেন্টার পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিদুর রহমান ও রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) মো. হাবিবুর রহমান।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিএসএফ সেন্টার পরিদর্শনে গিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। এ সময় সেন্টারের সেবার মান, কার্যক্রম এবং প্রতিবন্ধীদের পুনর্বাসন ও সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. নূরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, সিভিল সার্জন মেডিক্যাল অফিসার ডা. ফারিহাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া এইচ. আর. প্রফেসর মতিন আই কেয়ারের সিনিয়র ম্যানেজার আব্দুল মোমিন বাবলু এবং সিএসএফ সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সিএসএফ সেন্টারের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সোনারগাঁয়ে অবৈধ চুন কারখানার ৭ ভাট্টির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

শাহজাদপুরে সিএসএফ সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা

প্রকাশিত : ০৩:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬