০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার হলো মাত্র ৪টি

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও কমে গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রণালিটি দিয়ে মাত্র চারটি জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের সাতটির তুলনায় কম এবং ১০ দিনের গড় ১৮টির তুলনায় অনেক নিচে। এদিকে যুক্তরাষ্ট্রে তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রাথমিক হিসাবে মঙ্গলবার মোট চারটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে দুটি জাহাজ প্রণালি দিয়ে বেরিয়ে গেছে এবং দুটি প্রবেশ করেছে।

তবে এসব তথ্য এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরে তা পরিবর্তন হতে পারে। কারণ মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে কোনো বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ট্যাংকার চলাচল করেনি।

এছাড়া কয়েকটি জাহাজ তাদের ট্রান্সপন্ডার বন্ধ রেখে প্রণালি পার হয়েছে। ফলে সেগুলো আনুষ্ঠানিক হিসাবের মধ্যে আসেনি। অবশ্য মঙ্গলবারের জাহাজ চলাচলের সংখ্যা গত ১০ দিনের গড় ১৮টির তুলনায় অনেক কম।

এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ার পর বুধবার তেলের দাম কমেছে। একই সময়ে সৌদি আরবের তেল সরবরাহ নিয়ে উদ্বেগও বাজারে প্রভাব ফেলছে।

লোহিত সাগরের দিকে যাওয়া সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর দেশটি ইয়ানবু টার্মিনাল থেকে তেল পাঠানো বন্ধ করে দিয়েছে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা ০.৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭.৮২ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা ০.৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪.৮৬ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার উভয় ধরনের তেলের দাম ৩ ডলারের বেশি বেড়েছিল। এতে করে গত ১৯ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তেলের দাম। ইয়ানবু টার্মিনাল থেকে তেল পাঠানো বন্ধ হওয়া এবং ইউরোপে সৌদি আরবের তেল সরবরাহ কমে যাওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়ে যাওয়ার ঘটনায় মূল্যবৃদ্ধি হয়েছিল।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

হরমুজে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার হলো মাত্র ৪টি

প্রকাশিত : ১২:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬