০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠানে ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং ওষুধের পাতা এমনভাবে কাটার বিষয়টি ধরা পড়ে, যাতে মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় মেসার্স জামান ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির দোকানে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেলে তা বিক্রি না করার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

অন্যদিকে, একই আইনের ৫১ ধারায় মেসার্স প্যানাসিয়া ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং ওষুধের পাতা এমনভাবে কাটার অনিয়ম পাওয়া যায়, যাতে মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে দেখা যায় না। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে ওষুধ সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান।

অভিযানে মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এএসআই আশরাফুল ইসলাম এবং পুলিশ সদস্য মো. গোলাপ হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানকালে ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণের তারিখ দৃশ্যমান রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতা দেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান বলেন, ওষুধের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৪:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬