চট্টগ্রাম জেলার ১৭টি থানার অফিসার ইনচার্জদের মধ্যে আবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিনুল ইসলাম।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভা শেষে তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরষ্কারস্বরুপ সম্মাননা ও সনদপত্র তুলে দেন এসপি মোঃ মাসুদ আলম বিপিএম।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ পুলিশের বিভিন্ন কার্যক্রমে দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ওসি মহিনুল ইসলাম। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার হয়েছে।
এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার, নিয়মিত মামলার তদন্ত কার্যক্রম তদারকি, অপরাধের তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক পুলিশি ব্যবস্থা গ্রহণেও তিনি গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন।
থানা পুলিশের সদস্যদের সঙ্গে সমন্বয় করে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখায় তার নেতৃত্বে সীতাকুণ্ড মডেল থানার কার্যক্রমে গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আরো জানান, অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও ওসি মহিনুল ইসলাম সক্রিয় রয়েছেন। তার নেতৃত্বে পুলিশের নিয়মিত টহল ও অভিযান জোরদার হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জেলার ১৭টি থানার মধ্যে পুনরায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়াকে তার দায়িত্বশীলতা, দক্ষ নেতৃত্ব ও পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, এই সম্মাননা সীতাকুণ্ড থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এদিকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসি মোঃ মহিনুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
ডিএস./






















