শেরপুর জেলা শহরের নয়আনী বাজার সড়কে ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর নেতা ও শ্রমিক সদস্যরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর ) সকালের দিকে শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি রাজন দাস এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন এর সঞ্চালনায় উক্ত কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী।
কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণকারী দোকান কর্মচারীরা বলেন, মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের বছরে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষ্যে ১০০% অর্থাৎ পূর্ণাঙ্গ বোনাস প্রদান ও অন্যান্য ধর্মের ধর্ম উৎসব উপলক্ষ্যে অনুরূপ বোনাস প্রদান, শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকদের এবং কর্মচারীদের ৮ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ছুটি প্রদান করা, সংগঠনের কার্ডধারী কর্মচারী ও শ্রমিকদের ছাড়া কোন কর্মচারী নিয়োগ প্রদান না করার জন্য বস্ত্র দোকান মালিকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও বস্ত্র দোকান কর্মচারীদের মৃত্যুকালীন ভাতা প্রদানের দাবি জানানো হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে।
এই ব্যাপারে জেলা বস্ত্র দোকান মালিক সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম জানান যে আমার প্রতি আনিত অভিযোগ নিয়ে যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এই বিষয় নিয়ে বস্ত্র দোকান কর্মচারীরা আমার সাথে যোগাযোগ করেন না। তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, দিদার ভাইয়ের বাবার জানাজা নামাজে আমি গিয়েছিলাম, আমাকে জামায়াতের নেতা বলা হয়েছে কিন্তু আমি কোন জামাতের নেতা না, আমি একজন জামাতের সমর্থক বা একজন কর্মী। আমি কোন দলের নেতা না।এখন এই ব্যাপারে আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না, সংগঠনের সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিএস./






















