০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সন্মেলন গতকাল শনিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউএনও মাহমাদুল হাসান। সম্মেলন উদ্বোধন করেন বাশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামীম আল মামুন।

বাশিস ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, বাশিস সাবেক সভাপতি মোঃ আবুল হাশেম আহমেদ ও মফিজুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

জহুরুল হক শামীমের সঞ্চালনায় জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আঃ হাকিম,মধুপুর উপজেলার সভাপতি সাইফুল ইসলাম স্বপনসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ। বক্তাগণ বিটিএ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করনে এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জনান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬