০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অভিনেতা রিফাত চৌধুরী

কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালটির নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন রয়েছেন।

রিফাত চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এই অভিনেতা। তার চিকিৎসা চলছে এবং দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিজেকে চাঙ্গা রাখতে অসুস্থ শরীর নিয়েও কবিতা পড়ছেন তিনি।

১৯৬০ সালে কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন রিফাত চৌধুরী। আশির দশক থেকে লেখালেখির মাধ্যমে সাহিত্যজগতে তার পথচলা শুরু। আশির দশকের লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম কর্মী হিসেবেও তিনি সক্রিয় ছিলেন। ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন তিনি।

১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে তার কবিতার জগতে প্রবেশ। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। রিফাত চৌধুরীর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত, সূর্য্য’, ‘অন্য মন অন্য জীবন অন্য স্বপ্নের কথা’, ‘আগে পড়নি’ এবং ‘আমি একজন ভৌগোলিক’।

রিফাত চৌধুরী দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি প্রায় পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই কবি ও অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা। সুস্থ হয়ে তিনি আবারও তার অভিনয় ও কবিতার মাধ্যমে দর্শক-শ্রোতাদের কাছে ফিরবেন, এমন প্রত্যাশাই সবার।

ডিএস./

জনপ্রিয়

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অভিনেতা রিফাত চৌধুরী

প্রকাশিত : ১২:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬