০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে শিক্ষা ও মানবসেবায় নাজাত ইসলামী মারকাজের বহুমুখী উদ্যোগ

দৃষ্টিপ্রতিবন্ধীদের হিফজ শিক্ষা, এতিমদের আবাসন, গৃহহীনদের ঘর নির্মাণসহ চলছে নানা জনকল্যাণমূলক কার্যক্রম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে সাংবাদিক ও স্থানীয় গুণীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরব বাজার এলাকায় অবস্থিত নাজাত ইসলামী মারকাজের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা, মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।
তিনি জানান, ২০০৮ সালে নাজাত ইসলামী মারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে ২০১২ সালে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়।

প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে রয়েছে হাফেজি ও কওমি মাদ্রাসা, নাজাত মডেল স্কুল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বয়স্কদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা ও ব্রেইল পদ্ধতিতে হিফজ শিক্ষা দেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রায় ১০ কিয়ার জমিতে কবরস্থান, অ্যাম্বুলেন্স সার্ভিস, এতিম শিক্ষার্থীদের আবাসন ও থাকা-খাওয়ার ব্যবস্থা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, কর্মহীন মানুষের জন্য রিকশা প্রদান, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার দেওয়াসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী বলেন, এসব জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা রয়েছে। বিশেষ করে লন্ডনপ্রবাসীদের কাছ থেকে উল্লেখযোগ্য অনুদান পাওয়া যায়। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও অনুদানের অর্থ সংগ্রহ এবং ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখা হয়। দেশীয় আইন ও বিধিবিধান মেনেই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মতবিনিময় সভায় নাজাত ইসলামী মারকাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা ছাড়াও মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ-এর সম্পাদক ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাহবুব, অ্যাডভোকেট নূরুল ইসলাম শেফুল, দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক বকসি মিসবাহ উর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ, সাবেক সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল মাহমুদসহ শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

পাবনায় জরুরি রোগীদের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে চিকিৎসক

শ্রীমঙ্গলে শিক্ষা ও মানবসেবায় নাজাত ইসলামী মারকাজের বহুমুখী উদ্যোগ

প্রকাশিত : ০৪:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬