০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জনতার সঙ্গে সরাসরি যোগাযোগে নওগাঁ সদরে এমপির পরিদর্শন কক্ষ আর

নওগাঁ সদর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ কক্ষের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ আল কাফি তুহিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্টরা জানান, সদর উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে সংসদ সদস্যের সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরির লক্ষ্যে এ পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংসদ সদস্যের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।এ ছাড়া স্থানীয় জনগণের বিভিন্ন দাবি ও প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয়ে মতবিনিময়ের সুযোগও তৈরি হবে। এতে জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পরিদর্শন কক্ষ চালুর ফলে সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ তাদের স্থানীয় সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো সরাসরি তুলে ধরতে পারবেন। একই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার সুযোগ তৈরি হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে গভীর রাতে বসতঘরে আগুন লাগানোর অভিযোগে থানায় জিডি

জনতার সঙ্গে সরাসরি যোগাযোগে নওগাঁ সদরে এমপির পরিদর্শন কক্ষ আর

প্রকাশিত : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬