০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার হাফিজ উদ্দিন

ভোলার লালমোহন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

রফিকুল ইসলাম কয়েক বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিসে ভুগছেন। গুরুতর অসুস্থতার কারণে তিনি বাকশক্তিও হারিয়েছেন। পরিবারের আয়ের নির্দিষ্ট কোনো উৎস না থাকায় দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের পক্ষ থেকে দেওয়া অনুদানের অর্থ রফিকুল ইসলামের হাতে তুলে দেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

তাঁর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে গভীর রাতে বসতঘরে আগুন লাগানোর অভিযোগে থানায় জিডি

লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশিত : ০৪:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬