০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে অবৈধভাবে পাচারকালে সেগুন গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যান জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সেগুন গোলকাঠ বোঝাই একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বন বিভাগ।

গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার মাদামবিবির হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে পাচারের সময় সেগুন গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যানটি আটক করে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদামবিবির হাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিট কাম চেক স্টেশন সংলগ্ন মহাসড়ক থেকে কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়। তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব হয়নি। কাঠ ও গাড়িটি স্টেশন হেফাজতে রয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে গভীর রাতে বসতঘরে আগুন লাগানোর অভিযোগে থানায় জিডি

সীতাকুণ্ডে অবৈধভাবে পাচারকালে সেগুন গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যান জব্দ

প্রকাশিত : ০৫:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬