০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
তদন্তে দাউদকান্দি মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে গভীর রাতে বসতঘরে আগুন লাগানোর অভিযোগে থানায় জিডি

গভীর রাতে ঘুমন্ত মানুষের আতঙ্কের মধ্যে দাউদকান্দিতে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরসহ পুড়ে ছাই হয়েছে সর্বস্ব। আগুনে ধান, চাল, সেলাই মেশিন, ইলেকট্রনিকস সামগ্রীসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পলি আক্তার। পূর্ববিরোধের জেরে সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান নিজাম ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘরে আগুন দেওয়ার গুরুতর অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর সাধারণ ডায়েরির পর ঘটনার তদন্তে একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহন্তন গ্রামে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পলি আক্তারের বসতঘরে আগুন লাগে। তিনি ওই গ্রামের সাবেক সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মফিজুল ইসলাম সরকারের মেয়ে।

পলি আক্তারের ভাষ্য, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাইরে লোকজনের কথাবার্তার শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়ে চিৎকার করেন। এ সময় তিনি নিজামসহ কয়েকজনকে দেখতে পান এবং তাদের দাহ্য পদার্থ ছিটিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ করেন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

তার চিৎকার ও মসজিদের মাইকে ঘোষণা শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে টিনের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

ভুক্তভোগীর দাবি, আগুনে ঘরে থাকা ধান, চাল, সেলাই মেশিন, ইলেকট্রনিকস সামগ্রীসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পলি আক্তার আরও বলেন,আমার বাবা মারা যাওয়ার পর আমাদের সম্পদ আত্মসাৎ করার জন্য আমাদেরকে নানান ভাবে ভয়-ভীতি প্রাণ নাসের হুমকি দিয়ে আসতেছে ভূমি দস্যু মিজানুর রহমান (নিজাম) , ইউনুস মিয়া, সিরাজুল ইসলাম ,মিজান সরকার, আবুল কাশেম গং ওদের পিছনে অর্থায়ন ও নির্দেশ দাতা আলামিন সরকার। আমাদের এক পুকুর দখলে করে জোরপূর্বক মাছ ধরে নিয়ে গেছে অন্য পুকুরের টাকা আত্মসাৎ করেছে।এ ঘটনায় তিনি ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে আদালতে মামলা করেন। মামলাটির সি.আর. নম্বর ৬২/২০২৬ (দাউদকান্দি)। তার অভিযোগ, মামলায় জামিনে আসার পর তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। এমনকি তাকে হত্যার পাশাপাশি ঘরে আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছিলেন বলে দাবি করেন।

প্রতিবেশী হাসমত বলেন, রাতে হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে তিনি আগুন দেখতে পান। পরে স্থানীয়রা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, রাতের আঁধারে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

দাউদকান্দি মডেল থানার পুলিশ জানায়, ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার সঠিক তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রকাশিত : ০৫:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬