০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণকারের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সমীর বণিক (৪৫) নামে এক স্বর্ণকারের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সমীর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জে একটি স্বর্ণের দোকানের কারিগর হিসেবে কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) মো. জিয়াউল হক জানান, ছিনতাইকারির হামলা নাকি অন্য কারণে তিনি নিহত হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণকারের লাশ উদ্ধার

প্রকাশিত : ০১:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮