০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বর’ থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এন. এস. রোডস্থ বড় বাজারে গিয়ে শেষ হয়।

এর আগে বিজয় উল্লাস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নবগঠিত কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ জেলা বিএনপি।

এসময় বিএনপি, যুবদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা নবগঠিত জেলা যুবদলের নেতৃত্বকে অভিনন্দন জানান এবং আগামী দিনে রাজপথের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কুষ্টিয়া জেলা যুবদলের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়। কমিটিতে ফুযা়াদ রেজা ফাহিমকে সভাপতি, মোস্তাফিজুর রহমান সুমনকে সিনিয়র সহ-সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ

প্রকাশিত : ০৫:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬