০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান

ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ প্রতিপাদ্যে ফরিদপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রায়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আখতারুজ্জামান।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু বিদেশ যাওয়াই লক্ষ্য হওয়া উচিত নয়; বরং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করাই মূল লক্ষ্য। দক্ষ কর্মীর চাহিদা আন্তর্জাতিক শ্রমবাজারে দিন দিন বাড়ছে। তাই বিদেশগামীদের যথাযথ প্রশিক্ষণ গ্রহণ, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করে বিদেশ যাওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, দক্ষতা একজন কর্মীর আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বিদেশের কর্মক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করে। দালাল বা অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা পরিহার করে সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে যাওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে বিদেশে যাওয়ার আগে কর্মসংস্থান, বেতন, চুক্তিপত্র ও সংশ্লিষ্ট দেশের আইন-কানুন সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

সেমিনারে নিরাপদ অভিবাসন, কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব, দক্ষ জনশক্তি তৈরি এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান

ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

প্রকাশিত : ০৫:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬