মুন্সীগঞ্জের গজারিয়ায় রেস্তোরাঁ এন্ড হোটেল ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে ৩ জন আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার(২৩ সেপ্টেম্বর) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকার মনিংসান হাইওয়ে রেস্তোরাঁ এন্ড হোটেলের জেনারেটর রুমে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে একজনকে জিজ্ঞাসাবাদ বাকি দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, আঃ কাদির (৪৫),পিতা মৃত মানিক মিয়া, গ্রাম ভাটিবন্দর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। মিজান (৪০), পিতা, মৃত আবু মিয়া, গ্রাম গল্লাই কমপ্লেক্স, চান্দিনা, কুমিল্লা এবং মোঃ আলম (২৬),পিতা আব্দুর রব, গ্রাম ছিন্নমূল ( ছলিমপুর), সীতাকুণ্ড, চট্টগ্রাম।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মনিংসান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেলের জেনারেটর রুমে অভিযান চালানো হয়।
এ সময় সেখানে থাকা ট্রাংকে রাখা গাঁজা সহ তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে এক কেজির মত গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে স্থানীয় যুবদল নেতা হেলাল উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয়রা পুলিশকে সহযোগিতা করেন বলে জানা গেছে।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে গাঁজা সহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিএস./





















