০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

যাদুকাটা-১ ও ২ বালুমহালের ইজারা স্থগিত, ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ

সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলাধীন যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয়ের সার-২ শাখা থেকে গত ৬ অক্টোবর জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল ইজারা দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় গত ২২ সেপ্টেম্বর একটি স্মারকের মাধ্যমে অনুমতি প্রদান করে। এর বিরুদ্ধে মেসার্স জিন্নান এন্টারপ্রাইজ হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে।

রিট মামলাটির নম্বর ১৩৮৮০/২০২৬। মামলার পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ ভূমি মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বরের ইজারাসংক্রান্ত অনুমতির কার্যক্রম স্থগিত করেন।

এ অবস্থায় আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ফলে যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও ২ বালুমহালের ইজারা কার্যক্রম নিয়ে নতুন করে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে জেলা প্রশাসন।

জনপ্রিয়

যাদুকাটা-১ ও ২ বালুমহালের ইজারা স্থগিত, ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ

প্রকাশিত : ১২:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬