০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সাতকানিয়া উপজেলার নয়া খালেরমুখ পাঠানীপুলের দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকার কেশব চক্রবর্তীর ছেলে রিগেন চক্রবর্তী (৩৫) এবং চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের আহমদ নবীর ছেলে মো. রিয়াদ (২০)।

জানা যায়, রিগেন চক্রবর্তী গাজী গ্রুপে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন,এবং রিয়াদ টাইলস্ এর কাজ করেন।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী স্বাধীন ট্রাভেলসের একটি বাস নয়া খালেরমুখ পাঠানীপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই রিগেন চক্রবর্তী ও মো. রিয়াদ মারা যান।

এ ঘটনায় প্রণয় কর্মকার (২১)সহ আরও একজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক

সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

প্রকাশিত : ১২:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬