১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 4

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে গিয়াস উদ্দিনকে রিমনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গিয়াস উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, অবৈধ ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর রেলওয়ে

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন

প্রকাশিত : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬