০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

আইসক্রিমের লোভ দেখিয়ে দুই বোনকে…

রাজধানীর বনানীর একটি বস্তিতে আইসক্রিমের লোভ দেখিয়ে দুই শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার শিকার দুই সহোদর বোনের একজনের বয়স ৯, অপরজনের ৪ বছর বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শিশু দু’টির মা চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

নিপীড়নের শিকার দু’বোনের মা জানান, বনানী এলাকায় একটি বস্তিতে তিন সন্তানকে নিয়ে তিনি বসবাস করেন। তার স্বামী মুদি দোকানদার। তিনি বলেন, স্থানীয় কামাল (৫৫) গত চারদিন আগে ফ্রিজে থাকা আইসক্রিমের লোভ দেখিয়ে তার নয় বছর বয়সী বড় মেয়েকে বাসায় নিয়ে যৌন নিপীড়ন করে। তার দু’দিন পরে দ্বিতীয় মেয়েকে একই কায়দায় লোভ দেখিয়ে বাসায় নিয়ে যৌন নিপীড়ন চালায়। একপর্যায় তারা বিষয়টি জানতে পারেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, শিশু দু’টি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বানানী থানার ওসি ফরমান আলী জানান ঘটনার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে ।

ট্যাগ :
জনপ্রিয়

আইসক্রিমের লোভ দেখিয়ে দুই বোনকে…

প্রকাশিত : ১০:৫৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮