০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

দুর্ঘটনারোধে সড়কে ঈদের পরে ৩ দিন চেকপোস্ট থাকবে

মহাসড়কে দুর্ঘটনা রোধে ঈদ পরবর্তী তিন দিন চেকপোস্ট থাকবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, প্রত্যেকটি ব্যাটালিয়নের ফেসবুক পেজ চার ঘণ্টা পর পর আপডেট দেওয়া হবে।

আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

বেনজীর আহমেদ বলেন, ‘ঈদ ও কোরবানির পশুর হাট ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অননুমোদিত স্থানে যাতে পশুর হাট বসতে না পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকার যে এক্সিট পয়েন্টগুলো আছে সেগুলোতে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ এর লক্ষ্যে ২০টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি।’

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব মহাপরিচালক। তিনি বলেন, ‘প্রত্যেকটি ব্যাটালিয়নে সাইবার ইউনিট করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাতে না পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।’

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

দুর্ঘটনারোধে সড়কে ঈদের পরে ৩ দিন চেকপোস্ট থাকবে

প্রকাশিত : ০১:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮