দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৭০টি পয়েন্টের পানি কমেছে ও ১৮টি বেড়েছে পেয়েছে।
আজ শনিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।এছাড়া ৪টি পয়েন্টে পানি সমতল অপরিবর্তিত রয়েছে এবং ২টি পয়েন্টের কোনো তথ্য পাওয়া যায়নি।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী সমুহের পানি সমতল স্থিতিশীল আছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং এ নদীর পানি ক্রমান্বয়ে কমছে। এ পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মনু ও খোয়াই নদী ব্যতীত আপার মেঘনার অববাহিকার প্রধান নদী সমূহের পানি সমতল কমছে। আগামী ২৪ ঘণ্টায় এই অববাহিকায় সব প্রধান নদী সমূহের পানি সমতল কমতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।














