১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ১২ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী কোরবানির ঈদের পশুবাহী গাড়ি ও ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহনের চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়।

শনিবার ভোররাত থেকে শুরু হওয়া এ যানজট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২০টি জেলার গাড়ি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে প্রবেশ করে। তখন ঢাকামুখী কোরবানির ঈদের পশুবাহী গাড়ি ও ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পাশাপাশি সরু সড়ক ও ন্যারো নলকা সেতুর কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী লেনে থেমে থেমে যানবাহন চলাচল করলেও ঢাকামুখী লেনে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে।

ট্যাগ :

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ১২ কিলোমিটার যানজট

প্রকাশিত : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮