১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এনভিডিয়া কেলেঙ্কারিতে এবার অপসারণের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী!

চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী পদ ছাড়তে বাধ্য হয়েছেন জেনসেন হুয়াং। এরই মধ্যে খবর— আলোচিত এ ঘটনায় অপসারণের ঝুঁকিতে আছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও। তাকে পদ থেকে সরানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

বিষয়টি সম্পর্কে অবগত দু’জন কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তারা জানিয়েছেন, এআই চিপ প্রস্তুতকারী মার্কিন কোম্পানি এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহীর জেনসেন হুয়াংকে ঘিরে সৃষ্ট গুপ্তচর কেলেঙ্কারির প্রেক্ষাপটে এ আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, এনভিডিয়ার নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গুপ্তর অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে’র পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ার পর থেকেই মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার মুখে আছেন লুটনিক। অনেক আইন প্রণেতার অভিযোগ— ট্রাম্প প্রশাসন চীনের বেশ কয়েকটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য কালো তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া, চীনে এনভিডিয়ার পণ্য রপ্তানির ওপর সরকার যথাযথ নজরদারি করছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

মার্কিন এমপিদের অভিযোগ, চীনে এআই চিপ পাঠানো বন্ধ করতে যথেষ্ট পদক্ষেপ নেননি লুটনিক।

হোয়াইট হাউসের কর্মকর্তারা লুটনিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন—রয়টার্সের এমন প্রতিবেদনের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। তবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের শুরুতে হোয়াইট হাউসের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, বাণিজ্যমন্ত্রী এবং তার দায়িত্ব পালনের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

এদিকে বৃহস্পতিবার সিএনএনের এক সাক্ষাৎকার অনুষ্ঠানে যুক্তরাষ্টের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান সদস্য জন কেনেডিকে প্রশ্ন করা হয়েছিল, হাওয়ার্ড লুটনিককে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত কি না। জবাবে জন কেনেডি বলেছেন, আমি এখনও জানি না।

তবে সিএনএনকে তিনি বলেছেন যে তিনি এবং আরও বেশ কয়েকজন আইনপ্রণেতা এ ব্যাপারে লুটনিককে দ্রুত জনসমক্ষে জিজ্ঞাসাবাদ করতে চান।

সিনেটর কেনেডি বলেন, লুটনিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার একটি পরিকল্পনা কংগ্রেসের আছে। এটি অত্যন্ত গুরুতর বিষয়।

২০২৫ সালের অক্টোবর মাসের পর থেকে নতুন কোনো চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেনি যুক্তরাষ্ট্র। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ বিরতি।

ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে, কেন তারা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁক-ফোকরগুলো বন্ধ করেননি। আমাদের উন্নত প্রযুক্তি যেন চীনের সামরিক বাহিনীকে শক্তিশালী না করে, তা নিশ্চিত করতে তাদের আজই পদক্ষেপ নিতে হবে।

রয়টার্সের সূত্রমতে, সিনেটের ব্যাংকিং কমিটির সভাপতি এলিজাবেথ ওয়ারেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির পরবর্তী চেয়ারম্যান, ডেলাওয়্যার থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস সম্প্রতি যৌথভাবে লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি লিখেছেন। চিঠিতে তারা প্রশাসনকে এনভিডিয়া কর্তৃক চীনে উন্নত এআই চিপ রপ্তানি এবং এর সঙ্গে সম্পর্কিত জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিষয়ক সমস্ত নথিপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন।

ডিএস./

জনপ্রিয়

এনভিডিয়া কেলেঙ্কারিতে এবার অপসারণের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী!

প্রকাশিত : ১১:৫২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬