১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বাড়াতে ৩০ মিলিয়ন বা ৩ কোটি ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ‘অ্যারাইজ’ কর্মসূচির প্রথম ধাপে নির্বাচিত পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়া শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ ছাড়াও প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওন। পাশাপাশি মোজাম্বিক ও মালাউইকে নিয়ে একটি আঞ্চলিক উদ্যোগেও অর্থায়ন করা হবে। নির্বাচিত প্রতিটি দেশ ৩০ মিলিয়ন ডলার করে পাবে। আর আঞ্চলিক উদ্যোগটির জন্য বরাদ্দ থাকবে ৪০ মিলিয়ন বা ৪ কোটি ডলার।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজন ও সহনশীলতা বাড়ানোর প্রকল্পে অর্থায়ন করাই অ্যারাইজ কর্মসূচির লক্ষ্য। এর আওতায় জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো সুরক্ষা এবং কৃষি ও অন্যান্য খাতে অভিযোজন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেসেগিন বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনৈতিক সম্ভাবনার ওপর ক্রমেই বেশি প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

তিনি জানান, কর্মসূচিটির মোট অর্থায়নের ৪০ শতাংশ বেসরকারি খাতে বরাদ্দ রাখা হবে। ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে এসব বিনিয়োগ বাস্তবায়ন করা হবে।

কর্মসূচিটিতে ব্যাপক আগ্রহের কথা তুলে ধরে গবাদেসেগিন বলেন, ৭০টি দেশ আবেদন করেছে। শুধু শীর্ষ ২৫টি আবেদনেই এমন প্রকল্পের সমষ্টি রয়েছে, যার মূল্য ৭০০ মিলিয়ন ডলার ও যেগুলোতে জরুরি ভিত্তিতে বিনিয়োগ করা সম্ভব।

জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেনের দেওয়া অর্থায়নের ফলে কর্মসূচিটির প্রথম পর্যায় বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশে এই অর্থ দিয়ে উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি সম্প্রসারণে বিনিয়োগ করা হবে। হাইতিতে অগ্রাধিকার পাবে উপকূলীয় এলাকা সুরক্ষা ও ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার।

কিরগিজস্তানে পানি ও কৃষি খাতের জলবায়ু সহনশীলতা বাড়াতে সহায়তা দেওয়া হবে। মরক্কোতে অর্থায়নের লক্ষ্য থাকবে পানির নিরাপত্তা নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিচালিত লবণাক্ত পানি পরিশোধনব্যবস্থা গড়ে তোলা এবং ব্যবহৃত পানি পুনর্ব্যবহার।

অন্যদিকে সিয়েরা লিওনে উপকূলীয় এলাকা সুরক্ষা ও ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রকল্প নেওয়া হবে।

মোজাম্বিক ও মালাউইকে নিয়ে গঠিত আঞ্চলিক উদ্যোগটির লক্ষ্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত দুর্যোগ থেকে সুরক্ষা দেওয়া। পাশাপাশি এসব প্রকল্পে বেসরকারি খাতের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগও নেওয়া হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী আজ

জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ০৯:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬