০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সাতটি ফসলভিত্তিক প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ উম্মে হাফছা নাদিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক। তিনি জানান, এ কর্মসূচির আওতায় সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ২ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ নাকিব আকরাম হোসেন, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান ইসহাক আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, মুন্সীগঞ্জ সদর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন, ভবেরচর ইউনিয়নের সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গজারিয়া, মুন্সীগঞ্জ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শান্তা ইসলাম নওরিন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রকাশিত : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬