১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করলেও টানা দ্বিতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে জ্বালানি তেল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ২টা ৪২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি ১ সেন্ট কমে ৯৫ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫২ ডলারে নেমে আসে।

শুক্রবারের এই দরপতনের মধ্য দিয়ে টানা দুই দিনের মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়ে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নবম মাসে প্রবেশ করায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

যুদ্ধ অবসানে সমঝোতার সম্ভাবনা নিয়ে আগে কিছুটা আশাবাদ তৈরি হলেও মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি পুরোপুরি কাটেনি। বিশেষ করে ইরানপন্থী ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোতে হামলা এবং উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল পরিবহনকারী ট্যাংকারে হামলার আশঙ্কা বাজারে উদ্বেগ তৈরি করেছে।

তবে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। সব মিলিয়ে ভূরাজনৈতিক পরিস্থিতি ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমতির দিকে রয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম।

ডিএস./

জনপ্রিয়

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

প্রকাশিত : ১২:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬