০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ট্রেনের শিডিউল লণ্ডভণ্ড, বাস চলছে থেমে থেমে

আগামীকাল ঈদপূর্ব শেষ কর্মদিবস। অনেকেই আগেভাগে ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। ঈদযাত্রীদের ভোগান্তির শুরু স্টেশন-টার্মিনাল থেকেই। সময়মতো গাড়ি ছাড়ছে না বাস টার্মিনালগুলো থেকে। অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। লণ্ডভণ্ড হয়ে গেছে ট্রেনের শিডিউল।

গতকাল সকাল থেকেই ট্রেন ছাড়ে দেরি করে। প্রতিটি ট্রেন ছাড়তে গড়ে এক থেকে দেড় ঘণ্টা বিলম্ব হয়। স্টেশনের প্ল্যাটফরমে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। নীলসাগর এক্সপ্রেসের যাত্রী অবণী বলেন, সকাল ৮টায় ট্রেন ছাড়বে জেনে না খেয়ে স্টেশনের চলে আসেন। কিন্তু ২ ঘণ্টা ১০ মিনিট দেরি করে ট্রেন ছাড়ে।

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

ট্রেনের শিডিউল লণ্ডভণ্ড, বাস চলছে থেমে থেমে

প্রকাশিত : ১২:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮