নওগাঁ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের সক্রিয় নেতা মো. মোশাররফ হোসেন শান্তকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
গতকাল রাতে নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মোশাররফ হোসেন শান্ত নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মো. আক্কাস সরদারের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বের একটি সাজা পরোয়ানাসহ পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট নয়টি মামলা রয়েছে। বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএস./



















