০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে তরুণ উদ্যোক্তাদের ৫০ শতাংশ অনুদান, ৫০ শতাংশ ঋণ সংক্রান্ত সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির নীতিমালা বিষয়ে প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০ শতাংশ অনুদান এবং অবশিষ্ট ৫০ শতাংশ ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামের হলরুমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রায়গঞ্জ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রাকাব রায়গঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মামুন হোসাইন। সঞ্চালনা করেন রাকাব ঘুড়কা শাখার প্রিন্সিপ্যাল অফিসার মো. সাব্বির হোসেন সনেট।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল নোমান কর্মসূচির নীতিমালা ও অর্থায়ন পদ্ধতি তুলে ধরেন। তিনি জানান, এ কর্মসূচিতে আবেদনের জন্য উদ্যোক্তার বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী ইতিপূর্বে কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকতে পারবেন না। নির্বাচিত উদ্যোক্তাকে বরাদ্দ অর্থের ৫০ শতাংশ অনুদান এবং বাকি ৫০ শতাংশ ৫ থেকে ৭ শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়া হবে। ঋণের অর্থ নির্ধারিত কিস্তিতে পরিশোধ করতে হবে। শর্ত অনুযায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হলে সম্পূর্ণ অর্থায়নের অর্থ সুদসহ ফেরত দিতে হবে। কর্মসূচির সব আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলায় ১০ জন তরুণ উদ্যোক্তাকে এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক জুয়েল প্রমুখ ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান,উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন: ড.খন্দকার মারুফ হোসেন

রায়গঞ্জে তরুণ উদ্যোক্তাদের ৫০ শতাংশ অনুদান, ৫০ শতাংশ ঋণ সংক্রান্ত সভা

প্রকাশিত : ০৪:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬