প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০ তম ওফাত বার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। এ সময় ভাসানীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুস সালাম পিন্টু এমপি, প্রচার সম্পাদক প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./



















