০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড পদটি দুই মাসেরও বেশি সময় ধরে শূন্য রয়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার স্থানীয় বাসিন্দারা। পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারী, (মিউটেশন) নোটিং, জমাবন্দী নকল ,জোত পারমিট ,বিবিধ মামলা , সহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২৫ থেকে অক্টোবর মাসের ২৪ পর্যন্ত চিকিৎসার জন্য একমাস ছুটি নিয়ে এসিল্যান্ড প্রতীতি পিয়া ভারত চলে যান। চিকিৎসা শেষে দেশে এসে বিসিএস প্রশাসন একাডেমী শাহাবাগ ঢাকা বদলি হয়ে চলে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। তবে একাধিক দায়িত্ব সামলাতে গিয়ে নিয়মিত ভূমি অফিস করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার জনগণ।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নামজারী, (মিউটেশন) নোটিং, জমাবন্দী নকল ,জোত পারমিট ,বিবিধ মামলা , শুনানি ও নিষ্পত্তি না হওয়ায় জমি কেনাবেচা, ব্যাংকঋণ গ্রহণ এবং অন্যান্য জরুরি প্রয়োজনে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বারবার ভূমি অফিসে আসতে হচ্ছে তাঁদের। এতে সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি বাড়ছে মানসিক ভোগান্তিও।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, উপজেলা ভূমি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করা হলে নামজারী, (মিউটেশন) নোটিং, জমাবন্দী নকল ,জোত পারমিট ,বিবিধ মামলা সহ, অন্যান্য কার্যক্রমে গতি ফিরবে এবং সেবাপ্রত্যাশীদের দুর্ভোগ কমবে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, “সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা না থাকায় ভূমিসংক্রান্ত কিছু কার্যক্রমে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে সাধারণ মানুষ যাতে ভূমিসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে উপজেলা প্রশাসন সচেতন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) পদায়নের মাধ্যমে নিয়মিত কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে নামজারি মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে মাটিরাঙ্গা উপজেলায় দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা

প্রকাশিত : ০৪:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬