০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৯০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেক সলিউশন্সের প্রতিষ্ঠাতা মো: মুসনাদ ই আহমদ

দেশের তথ্যপ্রযুক্তি খাতে অসামান্য অবদান ও সৃজনশীল উদ্যোক্তা হিসেবে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন স্কাইটেক সলিউশনসের উদ্যোক্তা মো: মুসনাদ ই আহমদ। ১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬-এ ‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন মুসনাদ আহমেদ।

পুরস্কার গ্রহণের মুহূর্তটি তাঁর উদ্যোক্তা জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকলেও অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে সরাসরি আলোচনার সুযোগ তাঁর কাছে ছিল আরও তাৎপর্যপূর্ণ। প্রায় দেড় মিনিট ধরে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে বাংলাদেশের আইসিটি খাতের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং এ শিল্পকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।

মো: মুসনাদ ই আহমদ বলেন, দেশের সর্বোচ্চ নির্বাহী পর্যায়ে তথ্যপ্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

২০১৩ সালে ছোট্ট একটি উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করে স্কাইটেক সলিউশনস। সময়ের পরিক্রমায় সেই উদ্যোগ আজ একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ৯০০-এর বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিয়ে দেশের সুনাম ও সক্ষমতা তুলে ধরছে।

মো: মুসনাদ ই আহমেদের মতে, এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। এর পেছনে রয়েছে স্কাইটেক পরিবারের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টা। তাঁর এই দীর্ঘ উদ্যোক্তা যাত্রায় পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সহযোগিতাকারীদের অবদানও গুরুত্বপূর্ণ।

তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের আইসিটি ও বিপিও শিল্পের সামনে অপার সম্ভাবনা রয়েছে। সঠিক নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা গেলে এ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সেবা রপ্তানিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের এমন সাফল্য দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার পাশাপাশি ডিজিটাল অর্থনীতির বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে।
মুসনাদ আহমেদের কাছে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে দেশের জন্য আরও বড় অবদান রাখার অনুপ্রেরণা। তাঁর প্রত্যাশা, স্কাইটেক সলিউশনসের অগ্রযাত্রার মধ্য দিয়ে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি খাতের অবস্থান আরও শক্তিশালী হবে।একটি ছোট উদ্যোগ থেকে ৯০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সেবা পৌঁছে দেওয়ার এই যাত্রা প্রমাণ করে, পরিকল্পনা, পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্ব থাকলে বাংলাদেশের উদ্যোক্তারাও বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখতে পারেন।

ডিএস,/

ট্যাগ :
জনপ্রিয়

নীলফামারীর ডোমার বিএডিসি খামারে এবারে আড়াই হাজার মেঃটঃ আলু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ

৯০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেক সলিউশন্সের প্রতিষ্ঠাতা মো: মুসনাদ ই আহমদ

প্রকাশিত : ০১:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬