০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সড়কটির নাম রাখা হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটির গত ২৩ সেপ্টেম্বর এক প্রস্তাবনায় এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এতে শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশ বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবনা অনুযায়ী, উইলিস টাওয়ার-সংলগ্ন ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটির সম্মানসূচক নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

প্রস্তাবনায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। কয়েক দশক ধরে দেশের জনগণের সেবায় তার ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়া ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি তাঁর অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের জননী’ হিসেবে পরিচিতি লাভ করেন।

এ ছাড়া মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার ভূমিকার কথাও প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার নীতির বিষয়টি তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রেও তার ভূমিকার কথা উল্লেখ রয়েছে।

প্রস্তাবনায় আরো বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি নিষ্ঠা, শিক্ষা, জনসেবা ও জাতীয় উন্নয়নে অবদান বাংলাদেশের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তার আদর্শ ও উত্তরাধিকার পরিবার এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে তার ছেলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামও উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়, বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা এবং দেশের মানুষের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন।

সড়কটির নামকরণের স্থান নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য তুলে ধরা হয়েছে প্রস্তাবনায়। আপার ওয়াকার ড্রাইভের প্রস্তাবিত অংশটি শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের কাছাকাছি অবস্থিত। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই স্থাপনাটি শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক।

এ প্রসঙ্গে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আধুনিক কাঠামোগত প্রকৌশলে তার উদ্ভাবন শিকাগোর আইকনিক আকাশসীমা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিকাগো শহর ও আধুনিক কাঠামোগত প্রকৌশলে তাঁর অসাধারণ অবদান বাংলাদেশ, বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায় এবং শিকাগোর মধ্যে গর্বিত ও দীর্ঘস্থায়ী সেতুবন্ধন তৈরি করেছে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়।

প্রস্তাবনায় আরো বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার নামে সড়কটির সম্মানসূচক নামকরণ গণতন্ত্র, শিক্ষা, জনসেবা ও আন্তর্জাতিক বন্ধুত্বের ক্ষেত্রে তার অবদানের স্থায়ী নাগরিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে এটি শিকাগো, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক হয়ে থাকবে।

শিকাগো মিউনিসিপ্যাল কোডের ২-৮-০৪০ ধারা অনুযায়ী, যা শহরের সড়কের সম্মানসূচক নামকরণের বিধান দেয়, প্রস্তাবিত অধ্যাদেশে শিকাগোর পরিবহন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী অংশটির নাম ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

প্রস্তাবটি শিকাগো সিটি কাউন্সিলে পাস ও প্রকাশিত হওয়ার পর কার্যকর হবে। অর্থাৎ, প্রস্তাবিত নামকরণ বাস্তবায়নের জন্য সিটি কাউন্সিলের অনুমোদন ও নির্ধারিত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।

সূত্র: শিকাগো সিটি কাউন্সিল

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

নীলফামারীর ডোমার বিএডিসি খামারে এবারে আড়াই হাজার মেঃটঃ আলু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

প্রকাশিত : ০২:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬