০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে অবহেলায় হারিয়ে যাচ্ছে সফিপুরের ঐতিহ্যবাহী হাতির ভাস্কর্য

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 6; shaking: 0.020941; highlight: 1; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির প্রধান ফটকের ঠিক বিপরীতে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন হাতির ভাস্কর্যটি দীর্ঘদিনের অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এলাকার সৌন্দর্যবর্ধন ও ঐতিহ্যের স্মারক হিসেবে পরিচিত এই ভাস্কর্যটি দ্রুত সংস্কার করা না হলে এটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গাজীপুরের সফিপুর এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির কারণে সারাদেশে সুপরিচিত। একাডেমির ফটকের বিপরীতে নির্মিত এই হাতির ভাস্কর্যটি দীর্ঘকাল ধরে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং একাডেমিতে আগত দর্শনার্থীদের কাছে একটি পরিচিত ল্যান্ডমার্ক ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে। ভাওয়াল গড় ও গাজীপুরের বনাঞ্চলের প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে এটি এলাকার নান্দনিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

(২৫ শে নভেম্বর দুপুরে )সরেজমিনে ঘুরে দেখা যায়, ভাস্কর্যটির অত্যন্ত নাজুক অবস্থা স্পষ্টভাবে ফুটে উঠেছে ভাস্কর্যটির শুঁড় ও কানের অংশের পলেস্তারা খসে পড়ে ভেতরের রড ও ইটের কাঠামো বেরিয়ে এসেছে।দীর্ঘদিন রঙ না করায় এবং রোদ-বৃষ্টিতে ভাস্কর্যটির গায়ে শ্যাওলা ও কালচে দাগ পড়ে এটি বিবর্ণ হয়ে গেছে ভাস্কর্যটির চারপাশ আগাছা,

লতাপাতা এবং শুকনো আবর্জনায় ঢেকে গেছে, যার ফলে এর নিচের অংশ প্রায় দেখাই যাচ্ছে না। ঠিক পাশেই বৈদ্যুতিক খুঁটি ও তারের জঞ্জাল এবং পোস্টার লাগানোর কারণে ভাস্কর্যটির নান্দনিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভাস্কর্যটির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করে নিচে একটি সুন্দর পাকা বেদি বা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। বেদির চারপাশে ছোট ফুলের বাগান তৈরি এবং দর্শনার্থীদের হাত থেকে রক্ষা করতে চারদিকে নান্দনিক লোহার রেলিং বা গ্রিল দিয়ে ঘিরে দেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ভাস্কর্যটির গা ঘেঁষে থাকা বৈদ্যুতিক খুঁটিটি সামান্য সরিয়ে নেওয়া অথবা খুঁটির পোস্টার পরিষ্কার করে জায়গাটি দৃশ্যমান করতে পারলে ভাস্কর্যটির সৌন্দর্য আরো বহুবনে বৃদ্ধি পাবে বলে স্থানীয় সচেতন-মহলেরা দাবি করেছেন
এছাড়াও ভাস্কর্যটি কবে, কী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল তা উল্লেখ করে সামনে একটি স্থায়ী তথ্যফলক (Nameplate) স্থাপন করলে নতুন প্রজন্ম এর ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

একাডেমির পরিচালক (প্রশাসন), সাজেদুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমি নতুন আসছি এ বিষয়ে আমি সবে মাত্র অবগত হলাম বিষয়টা নিয়ে আমি দেখব ভাস্কর্যটি যেন সৌন্দর্য পুনরায় ফিরে পায়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সাত জেলায় নতুন পুলিশ সুপার

কালিয়াকৈরে অবহেলায় হারিয়ে যাচ্ছে সফিপুরের ঐতিহ্যবাহী হাতির ভাস্কর্য

প্রকাশিত : ০৪:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬