০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত!

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়নে অবস্থিত নাকুগাঁও স্থলবন্দরের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাকুগাঁও স্থলবন্দর কাস্টমস অফিসে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৪, শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি।বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম।

এ সময় স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল রাখা, সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে স্থলবন্দরের কার্যক্রমের উন্নয়ন এবং এলাকার সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনস্বার্থ, নিরাপত্তা ও উন্নয়নের সমন্বিত উদ্যোগে এগিয়ে যাক নাকুগাঁও স্থলবন্দর।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

সাত জেলায় নতুন পুলিশ সুপার

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত!

প্রকাশিত : ০৪:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬