০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদান নিশ্চিত করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় ঋণপত্র-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম বিএআরটিএর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও নানা অনিয়ম হয়েছে। প্রিমিয়াম পরিশোধ না করেই টাকা নেওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে পণ্য রপ্তানির বিপরীতে ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার ক্ষেত্রেও অনেক অনিয়ম ও কলঙ্ক রয়েছে। সরকার সবকিছু তৈরি করে দেবে, এরপর ব্যবসায়ীরা কাজ করবেন এমনটি নয়। সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, তিনি কম কথা বলে বেশি কাজ করেছেন।

অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, ঋণপত্র খোলা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার খরচ ব্যবসার বড় ব্যয়ের একটি অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর এসব খরচ নিয়ে ব্যাংকের সঙ্গে দর-কষাকষির সুযোগ কম। তাই তাদের ব্যবসা সহজ করতে ঋণপত্র খোলা ও গ্রহণসংক্রান্ত চার্জ সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিবেচনা করা প্রয়োজন।

ডিএস.

জনপ্রিয়

কুষ্টিয়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩০০ কোটি টাকার প্রকল্প ও ভাতা কর্মসূচির উদ্বোধন, প্রত্যাশা ও প্রস্তুতির কথা জানাল জেলা বিএনপি

মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬