০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস

শেষ মুহূর্তের গোলে ইন্টার মায়ামিকে হারিয়ে এমএলএস কাপ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে উঠেছে কলম্বাস ক্রু। স্কটস-মিরাকল গ্রো ফিল্ডে প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

দুই ম্যাচের সিরিজে টানা দুই জয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে তারা।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে দুই দল যখন গোলের অপেক্ষায়, তখনই ইন্টার মায়ামির স্বপ্নভঙ্গ করেন সান্তিয়াগো রদ্রিগেজ।

গোলমুখে তৈরি হওয়া জটলার মধ্যে থেকে বল পেয়ে দারুণ এক ভলিতে জালে পাঠান কলম্বাসের এই আক্রমণভাগের খেলোয়াড়। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে পাওয়া এই গোলেই নিশ্চিত হয় কলম্বাসের জয়।

এর আগে গত ২১ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছিল কলম্বাস। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেলেই পরের রাউন্ডে ওঠার সুযোগ ছিল তাদের সামনে।

অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না লিওনেল মেসিদের।এই হারে ২০২৬ মৌসুমের প্লে-অফ থেকে বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে। মেসি ২০২৩ সালে দলে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল দলটি। এর আগে ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে তিন ম্যাচের সিরিজে হেরে বিদায় নিয়েছিল তারা। এবার দুই ম্যাচেই শেষ হলো মায়ামির প্লে-অফ অভিযান।

এ মৌসুমে মেসি ২৬ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন। জিতেছেন এমএলএসের গোল্ডেন বুটও। তবে তার ব্যক্তিগত সাফল্য দলকে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে নিতে পারেনি।

অন্যদিকে সেপ্টেম্বরের শুরুতে লিগের তলানিতে থাকা কলম্বাস ক্রু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা আটটি জয় এবং শেষ ১২ ম্যাচে ১০ জয়ের ধারায় তারা জায়গা করে নিয়েছে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে।

এখন ২০২৭ মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে ইন্টার মায়ামিকে। নতুন মৌসুমে এমএলএসের পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও লিগস কাপেও খেলবে দলটি। আগামী ১৯ ফেব্রুয়ারি এফসি সিনসিনাটির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে নতুন এমএলএস অভিযান শুরু করবে মায়ামি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩০০ কোটি টাকার প্রকল্প ও ভাতা কর্মসূচির উদ্বোধন, প্রত্যাশা ও প্রস্তুতির কথা জানাল জেলা বিএনপি

মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস

প্রকাশিত : ০১:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬