আজ কোরবানি ঈদের দ্বিতীয় দিন। রাজধানীসহ বিভিন্ন স্থানে আজও পশু কোরবানি করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা, বাংলামটর ও খিলগাঁওসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, এলাকাবাসী কোরবানি দিচ্ছেন। ঈদের দিন পশু কোরবানির রেওয়াজ থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় দিনেও পশু কোরবানি করে থাকেন মুসলমানরা।
প্রথমদিন যারা কোরবানি করেননি মূলত তারাই আজ কোরবানি দিচ্ছেন। এ’দিন কেউ কোরবানি করেন পারিবারিক ঐহিহ্য রক্ষায়, কেউবা ব্যবসা বা কাজের কাজের চাপে প্রথমদিন কোরবানি করতে না পারায় আবার ঢাকায় জবাই করার মত পর্যাপ্ত জায়গা না থাকাসহ বিভিন্ন কারণে তারা পশু কোরবানি দেন। রাজধানীর বিভিন্ন এলাকায় সকালে গিয়ে দেখা যায় পশু জবাই ও মাংস বিতরণে মানুষের ব্যস্ততা। আর দ্বিতীয় দিনও যারা পশু কোরবানি করতে পারছেননা তারা আগামীকালও করতে পারবেন।
























