১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

দাউদকান্দিতে দুই বাস খাদে পড়ে নিহত ২

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে শ্যামলী পরিবহনের একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো ৩৫ জন আহত হন। শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।

হতাহত যাত্রীদের পরিচয় জানা যায়নি। নিহত দুই যাত্রী পুরুষ। আহত ব্যক্তিদের মধ্যে ৩৩ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিংলাতলীতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের দুই পুরুষ যাত্রী নিহত হন। কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হন।

একই সময় রংপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাস দাউদকান্দির রায়পুরে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাক আহমেদ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দাউদকান্দির ফায়ার সার্ভিসের ইউনিট ও দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়েছে। দুজনের লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের এএসআই আবদুল কাদের জিলানী বলেন, ঈদের ছুটিতে মহাসড়ক ফাঁকা পেয়ে দ্রুতগতিতে চালাতে গিয়ে এসব দুর্ঘটনা ঘটে।

ট্যাগ :

দাউদকান্দিতে দুই বাস খাদে পড়ে নিহত ২

প্রকাশিত : ১১:১৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮