১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মাগুরায় ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে নিহত ২

মাগুরায় ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোরে সদর উপজেলার লাউতারা গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শিবাদুল ইসলাম ওরফে শিবা ও যশোরের বাঘারপাড়ার কামাল মোল্যা (৩২)। নিহতদের নামে মাগুরা সদর থানাসহ আশপাশের থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম।

এএসপি তারিকুল ইসলাম বলেন, শনিবার ভোররাতে সদর উপজেলার রাউতড়া গ্রামের ইটভাটার পাশে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে গোলাগুলি করছে দুই দল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে দুইজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

দুইজনের মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম।

ট্যাগ :

মাগুরায় ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে নিহত ২

প্রকাশিত : ১১:২৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮