মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা, ২ পিস প্যাথেডিন ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে শনিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জিআর মামলায় ৩৪ জন ও সিআর মামলায় ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।















