০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আরপিও সংশোধনে আলোচনা শুরু

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন নিয়ে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোন কোন ধারায় পরিবর্তন আসছে তা এখনো বলা যাচ্ছে না। আর আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়েও আলোচনার চেষ্টা চলছে।

রবিবার সকালে নির্বাচন কমিশন (ইসি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরপিও সংশোধন নিয়ে ইসির ৩৫তম বৈঠক শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

রফিকুল ইসলাম জানান, আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি ইভিএম ব্যবহারেরর বিষয়েও আলোচনা শুরু হয়েছে। আরো কয়েকটি বৈঠকের পরে সিদ্ধান্ত হবে কোন কোন ধারা পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনে আলোচনার পর প্রস্তাবিত ধারাগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় সবকিছু ঠিক ঠাক করে সংসদে পাঠানো হবে। এরপর তা সংসদে পাস হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদে আরপিও সংশোধনের খুব একটা সুযোগ থাকছে না। আগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন ধরা হচ্ছে।

তবে আগামী অধিবেশনে প্রস্তাবগুলো পাঠানো সম্ভব হবে কি-না নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

আরপিও সংশোধনে আলোচনা শুরু

প্রকাশিত : ০১:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮