১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

দেশে আরও চারটি মেডিক্যাল কলেজ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন আরো চারটি জস্ব মেডিক্যাল কলেজ চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে এই চার মেডিক্যাল কলেজ হবে। এ ছাড়া চাঁদপুরে মেডিক্যাল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ফলে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তবে তাদের প্রত্যেককে তিন বছর করে গ্রামে থাকতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দেশে আরও চারটি মেডিক্যাল কলেজ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮